আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:২১, ৭ জুলাই ২০২০
মিয়ানমারের দুই শীর্ষ কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
রোহিঙ্গা গণহত্যার নির্দেশদাতা হিসেবে কুখ্যাত মিয়ানমারের দুই শীর্ষ জেনারেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। তাদের মধ্যে একজন হলেন মিয়ানমার সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং ও সেকেন্ড ইন কমান্ড ভাইস সিনিয়র জেনারেল সো উইন।
সোমবার (৬ জুলাই) যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বিভিন্ন দেশের ৪৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন। ওই তালিকায় মিয়ানমারের এই দুই সেনাকর্মকর্তার নাম রয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশন এ তথ্য জানিয়েছে।
যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ অফিসের নিষেধাজ্ঞার নথিতে উল্লেখ করা হয়েছে, এই নিষেধাজ্ঞার ঘোষণা বলে, যুক্তরাজ্যে ও কমনওয়েলথের আওতায় থাকা তাদের সকল সম্পত্তি বাজেয়াপ্ত এবং ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর হবে।
অন্যদিকে, জেনারেল হ্লাইংয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপের কারণ হিসাবে যুক্তরাজ্য বলছে, সশস্ত্র বাহিনীর প্রধান হিসাবে ২০১৭ ও ২০১৯ সালে রাখাইনে সেনা অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছিলেন হ্লাইং।
রাখাইনে ওই অভিযানে রোহিঙ্গা মুসলিমদের ওপর চালানো হত্যাযজ্ঞ ও মানবাধিকারের চরম লঙ্ঘনের জন্য তিনি দায়ী। রোহিঙ্গা মুসলিমদের নির্বিচারে হত্যা, তাদের বাড়িঘরের পরিকল্পিত অগ্নিসংযোগ, গণহত্যা, নারী নির্যাতন, ধর্ষণ ও অন্যান্য পরিকল্পিত যৌন নির্যাতনের মধ্যে অন্তর্ভুক্ত ছিল।
পাশাপাশি সশস্ত্র বাহিনীর উপ-প্রধান ও সেনাবাহিনীর প্রধান হিসাবে সোয়ে উইংকেও একই ধরনের হত্যাযজ্ঞ ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করেছে যুক্তরাজ্য।
যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ দফতর জানিয়েছে, এই দুই কুখ্যাত জেনারেলের পাশাপাশি রাশিয়ার অডিটর সের্গেই মেগনেস্কির মৃত্যুর ঘটনায় ২৫ রুশ নাগরিক ও সৌদি আরবের সাংবাদিক জামাল খাসগির হত্যাকাণ্ডে জড়িত ২০ সৌদি নাগরিকের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















