ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:০২, ৭ জুলাই ২০২০

মাস্ক না পরলে রাষ্ট্রীয় সেবা থেকে বঞ্চিত হবেন ইরানবাসী

করোনা সংক্রমণ রোধে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে ইরান সরকার।  দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি এই সংক্রান্ত একটি আদেশ জারি করেছেন। এরপরেই জনসমাগমে ফেস মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা নিউজ এজেন্সি জানিয়েছে যে, গত শনিবার প্রেসিডেন্ট রুহানির তরফ থেকে নতুন ঘোষণা এসেছে।  ইরানে রোববার থেকেই এই নতুন নিয়ম কার্যকর হয়েছে। 

ইরান প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, মাস্ক না পরলে লোকজন রাষ্ট্রীয় সেবা থেকে বঞ্চিত হবেন। তাই সেবা পেতে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে। একই সঙ্গে কোনও প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে চলতে ব্যর্থ হলে তা এক সপ্তাহের জন্য বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, লোকজন মাস্ক পরলে এবং স্বাস্থ্যবিধি সঠিকভাবে মেনে চললেই কেবলমাত্র কাজে যেতে পারবেন। এর ব্যতিক্রম হলে তাদের কাজে যাওয়ার অনুমতি দেওয়া হবে না।

এখন পর্যন্ত ইরানে ২ লাখ ৪৩ হাজার ৫১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। অপরদিকে দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১১ হাজার ৭৩১ জন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়