ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

বিশ্ব

প্রকাশিত: ১১:৪১, ৮ জুলাই ২০২০

প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্রকে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ফেরাবেন বা

নানা টানা পোড়েনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার নিজেদের সরিয়ে নেওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হওয়ার দিন দেশটির আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী জো বাইডেন জানালেন, তিনি নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রকে ফের ডব্লিউএইচও’তে ফিরিয়ে আনবেন।

সেটা প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার প্রথম দিনই করতে চান বলে জানালেন ডেমোক্রেটিক দলের প্রার্থী বাইডেন।

এ ব্যাপারে এক টুইট পোস্টে বর্ষীয়ান এই রাজনীতিক লিখেছেন- “আমেরিকা যখন বৈশ্বিক স্বাস্থ্য জোরদারে জড়িত থাকে আমেরিকানরা তখন বেশি নিরাপদ থাকে। প্রেসিডেন্ট হিসেবে প্রথম দিনই আমি ডব্লিউএইচতে যোগ দেব এবং বৈশ্বিক পর্যায়ে আমাদের নেতৃত্ব পুনরুদ্ধার করব।”

করোনাভাইরাস ইস্যু ও অতি চীন ঘেঁষা হওয়ার অভিযোগ কয়েক দফা হুমকি দেওয়ার পর মে মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়ার ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

জাতিসংঘের আওতাভুক্ত সংস্থাটি বের হয়ে আসতে মঙ্গলবার থেকে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে তার প্রশাসন। তবে এই প্রক্রিয়া শেষ হতে বছর খানিক সময় লেগে যেতে পারে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়