আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৫৬, ৮ জুলাই ২০২০
করোনায় আক্রান্ত ব্রাজিলের প্রেসিডেন্ট
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেয়ার বলসোনারো। মঙ্গলবার ব্রাজিলিয়ান টিভিকে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, নভেল করোনাভাইরাসের উপসর্গ থাকায় বলসোনারো আবার কভিড-১৯ পরীক্ষা করান। গত চার মাসে এটি তার চতুর্থ করোনা টেস্ট।
সোমবার সরকারি বাসভবনের সামনে জড়ো হওয়া সমর্থকদের তিনি নিজেই এ কথা জানান।
শুরু থেকে করোনাকে পাত্তা না দেয়া বলসোনারোকে দিনে দিনে সুর পাল্টাতে দেখা যায়। সম্প্রতি তার মাস্ক পরা ছবিও প্রকাশ্যে আসে।
ট্রাম্পের ঘনিষ্ঠ বলে পরিচিত এই রাজনীতিবিদ শুরু থেকে লকডাউনের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। তিনি নিজেই লকডাউন বিরোধী মিছিলের নেতৃত্ব দিয়েছেন। মানেননি সামাজিক দূরত্বের কোনো বিধিনিষেধ।
এদিকে ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ১৬ লাখ ৭৪ হাজারের বেশি মানুষ। মারা গেছেন ৬৬ হাজার ৮৬৮ জন। সুস্থ হয়েছেন ১১ লাখ ১৭ হাজারের বেশি রোগী।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















