ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫৪, ৮ জুলাই ২০২০
আপডেট: ১৯:০১, ৮ জুলাই ২০২০

চীনে বাস দুর্ঘটনায় ২১ জনের প্রাণহানি

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

মঙ্গলবার চীনে এক বাস দুর্ঘটনায় ২১ জন নিহত হয়েছেন। সেই সাথে আহত হয়েছেন আরও ১৫ জন।  

‘কলেজে ভর্তি পরীক্ষা দিতে যাওয়া শিক্ষার্থীদের বহনকারী একটি বাস গুইঝো প্রদেশের হংশ্যান হ্রদে উল্টে গেছে। বাসটি রাস্তার পাশের রেলিংয়ের সঙ্গে ধাক্কা খেয়ে হ্রদে উল্টে যায়।’ এতে ওই শিক্ষার্থীরা হতাহত হন বলে স্থানীয় জরুরি ব্যবস্থাপনা বিভাগের এক বিবৃতিতে জানানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি বলছে, শিক্ষার্থী ছাড়াও বাসটি অন্যান্য যাত্রী ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, বাসটি সড়কের অন্তত পাঁচটি লেনে ট্রাফিক বেষ্টনী না মেনে অন্যপ্রান্তে যায়। পরে সেটি সড়কের রেলিংয়ে আঘাত হেনে হ্রদে উল্টে যায়।

জানা গেছে, মঙ্গলবার দুপুরের দিকে গুইঝো প্রদেশের আনশুন শহরের কাছে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনা কবলিত বাসের অন্তত ১৫ আরোহীকে জীবিত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়