ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:০৪, ৮ জুলাই ২০২০
আপডেট: ১৯:০০, ৮ জুলাই ২০২০

জাপানে প্রাকৃতিক দুর্যোগে মৃত্যুর সংখ্যা বেড়ে ৫৩

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

জাপানে বন্যা-ভূমিধসে বেড়ে চলেছে মৃতের শংখা। এখনো অনেকে নিখোঁজ রয়েছে। ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দ্বীপ কিউশুতে মৃত্যুর সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে।

দেশটির সরকার জানিয়েছে পরিস্থিতি সামাল দিতে উদ্ধার ও ত্রাণ তৎপরতায় দ্বিগুণ লোক নিয়োগ করা হচ্ছে।

ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, ১২টি প্রিফেকচার জুড়ে ৭১টি ভূমিধস হয়েছে।

এক বিবৃতিতে জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিহিদি সুগা বলেছেন, ‘৯ (জুলাই) পর্যন্ত মেঘ বিরাজ করতে পারে বলে ধারণা করা হচ্ছে এবং তা পশ্চিম থেকে পূর্ব জাপান পর্যন্ত বিশাল এলাকাজুড়ে বিস্তৃত হতে পারে।’

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়