ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:২১, ৮ জুলাই ২০২০
আপডেট: ২১:২২, ৮ জুলাই ২০২০

সুরক্ষা সামগ্রী কেলেঙ্কারিতে জিম্বাবুয়ের স্বাস্থ্যমন্ত্রী বরখাস্ত

করোনাভাইরাসের মোকাবিলা স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর একটি চুক্তির কেলেঙ্কারিতে জড়িয়ে গ্রেফতার হওয়া জিম্বাবুয়ের স্বাস্থ্যমন্ত্রী ওবাদিয়া মোয়োকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট এমারসন মানানগাগোয়া ।

বুধবার প্রেসিডেন্টের চিফ সেক্রেটারির এক বিৃবতিতে স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত করার তথ্য জানানো হয়েছে। বিৃবতিতে বলা হয়, 'সরকারের একজন মন্ত্রী হিসেবে যথাযথ নয় এরকম কাজের জন্য তাকে বরখাস্ত করা হলো। এই আদেশ এখন থেকেই কার্যকর বলে ঘোষণা করা হয়েছে। বরখাস্ত হওয়ার ঘটনায় মন্ত্রী ওবাদিয়া এই অভিযোগের কোনো জবাব দেননি। 

গত মাসে এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হলে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা স্বাস্থ্যমন্ত্রী মোয়োকে গ্রেফতার করে। পাশাপাশি ওই কোম্পানির সঙ্গে চিকিৎসা সরঞ্জাম কেনার চুক্তি বাতিল করা হয়।

দুর্নীতির এই অভিযোগ প্রমাণিত হলে দেশটির সাবেক এই হাসপাতাল প্রশাসকের ১৫ বছরের জেল অথবা জরিমানা হতে পারে। মামলার অভিযোগে বলা হয়েছে, ৬০ মিলিয়ন মার্কিন ডলারের এই চুক্তি নির্দিষ্ট কোম্পানিকে দেয়ার জন্য মন্ত্রণালয়ের অধীনস্ত কর্মকর্তাদের ওপর অতিরিক্ত চাপ প্রয়োগ করেছিলেন মোয়ো।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়