ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ০৮:৫৮, ৯ জুলাই ২০২০

করোনায় মৃত্যু ৫ লাখ ৫২ হাজারেরও বেশি

ফাইল ছবি

ফাইল ছবি

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস বিশ্বে ৫ লাখ ৫২ হাজারের বেশি প্রাণ কেড়ে নিয়েছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির তথ্যানুযায়ী, বিশ্বজুড়ে করোনায় এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৫ লাখ ৫২ হাজার ২৯ জন। আক্রান্ত হয়েছেন ১ কোটি ২১ লাখ ৬৪ হাজার ১৭৩ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৭০ লাখ ৩০ হাজার ৬ জন।

চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে এখনো শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত মোট ৩১ লাখ ৫৮ হাজার ৯৩২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৮৬২ জনের।

মৃতের হিসাবে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ল্যাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ৬৮ হাজার ৫৫ জনের। আর আক্রান্ত হয়েছেন ১৭ লাখ ১৬ হাজার ১৯৬ জন।

তৃতীয় স্থানে এবং ইউরোপের শীর্ষে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৪৪ হাজার ৫১৭ জন। মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮৬ হাজার ৯৭৯ জন।

এছাড়া ইতালিতে করোনায় মৃতের সংখ্যা ৩৪ হাজার ৯১৪ জনে দাঁড়িয়েছে। আর মোট আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪২ হাজার ১৪৯ জন। মেক্সিকোতে করোনায় ৩২ হাজার ৭৯৬ জনের মৃত্যু ও ২ লাখ ৭৫ হাজার ৩ জন আক্রান্ত হয়েছেন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। ভাইরাসটির উৎপত্তিস্থল এই দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ৫৮১ জন। এর মধ্যে ৪ হাজার ৬৩৪ জনের মৃত্যু হয়েছে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়