আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:২২, ৯ জুলাই ২০২০
বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি ২০ লাখ ছাড়াল
করোনাভাইরাসের মহামারি ছড়িয়েছে সারাবিশ্বে।গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
প্রতিদিন আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে রেকর্ড দু’লাখ ১৫ হাজারের মতো রোগী শনাক্ত হয়েছে। এতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ২০ লাখ ছাড়িয়েছে। এদিন আরও সাড়ে ৫ হাজার প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস। এ নিয়ে ভাইরাসটিতে সাড়ে ৫ লাখ ছুঁইছুঁই মৃত্যু।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ১ লাখ ৩২ হাজার ২৭৭ জন। দেশটিতে আক্রান্তের সংখ্যাও বিশ্বে সর্বোচ্চ, ৩০ লাখ ৫৩ হাজার ৩২৮ জন। আক্রান্ত ও মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৭ লাখ ১৩ হাজার ১৬০ জন। এ পর্যন্ত মারা গেছেন ৬৭ হাজার ৯৬৪ জন। মৃতের সংখ্যায় ব্রাজিলের পরেই আছে যুক্তরাজ্য। দেশটিতে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৪ হাজার ৬০২ জন। আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮৮ হাজার ৫১১ জন। করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে উঠে এসেছে ভারত। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৪২ হাজার ৪১৭ জন, যাদের মধ্যে মারা গেছেন ২০ হাজার ৬৪২ জন। আক্রান্তের দিক থেকে চতুর্থ অবস্থানে আছে রাশিয়া। দেশটিতে আক্রান্ত ৬ লাখ ৯৯ হাজার ৭৪৯ জন। আর মৃতের সংখ্যা ১০ হাজার ৬৫০ জন। চতুর্থ অবস্থানে আছে ইতালি। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩৪ হাজার ৯১৪ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪২ হাজার ১৪৯ জন।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ লাখ ৪৮ হাজার ৮২২ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২০ লাখ ৯ হাজার ৩০১ জনে। ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৫ লাখ ৬১ হাজার ৯৬৯ জন।
আইনিউজ/টিএ
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















