আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের রেকর্ড দাম
আন্তর্জাতিক বাজারে দ্রুত গতিতে বাড়ছে স্বর্ণের দাম। গেল কয়েক দিন দাম বাড়ার প্রবণতা অব্যাহত ছিল। ফলে প্রতি আউন্স স্বর্ণের দাম রেকর্ড ১৮শ’ ডলার ছাড়িয়ে গেছে।
২০১১ সালের আগস্টে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ১৮ শ ডলারের ওপরে উঠে ছিল। এরপর গত প্রায় ৯ বছর পর এবারই প্রথম প্রতি আউন্স স্বর্ণের দাম ১৮শ’ ডলার ছাড়িয়ে গেল।
করোনাভাইরাসের কারণে অনেক বিনিয়োগকারীরাই বিনিয়োগের জন্য স্বর্ণ কিনে মজুত করছেন। এ জন্য আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম এমন লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, বুধবার লেনদেনের একপর্যায়ে প্রতি আউন্স স্বর্ণের দাম ১৮১৯ ডলারে উঠে যায়। যদিও দিনের লেনদেন শেষ হয় ১৮০৯ ডলারে ।
বুধবার স্বর্ণের দামে বড় উত্থান হলেও বৃহস্পতিবার লেনদেনের প্রথমদিকে স্বর্ণের দাম কিছুটা কমেছে। প্রতি আউন্স স্বর্ণের দাম দশমিক ৪৫ ডলার কমে ১৮০৮ দশমিক ৫৫ ডলারে দাঁড়িয়েছে।
মূলত করোনা প্রকোপের শুরু থেকে বাড়তে থাকে স্বর্ণের দাম। গত বছরের শেষের দিকে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ১৪৫৪ ডলার। এরপর করোনাভাইরাসের প্রকোপের মধ্যে ফেব্রুয়ারিতে ১৬৬০ ডলারে উঠে যায়।
মার্চে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় পতন হয়। এক ধাক্কায় দাম কমে প্রতি আউন্স ১৪৬৯ ডলারে নেমে আসে। মার্চে দরপতন হলেও আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ঘুরে দাঁড়াতে বেশি সময় নেয়নি।
চলতি সপ্তাহের প্রথম তিন কার্যদিবসের প্রতি কার্যদিবসেই স্বর্ণের দাম বাড়ে। এতে সপ্তাহের ব্যবধানে ১ দশমিক ৮৮ শতাংশ এবং বছরের ব্যবধানে প্রায় ২৭ দশমিক ৪৬ শতাংশ বাড়ল স্বর্ণের দাম।
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে গত ২২ জুন বাংলাদেশে দাম বাড়ানোর ঘোষণা দেয় স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সাধারণত ভরিতে এক-দেড় হাজার টাকা করে বাড়ানো হলেও এবার এক লাফে প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৭১৫ টাকা বাড়ানো হয়। অবশ্য দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর পরে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রতি আউন্সে ২০ ডলারের উপরে বেড়েছে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত






















