আন্তর্জাতিক ডেস্ক
ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা জারি করল হংকং সরকার
হংকংয়ে শিক্ষার্থীদের সব ধরনের রাজনৈতিক কর্মকান্ডের উপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। এই নিষেধাজ্ঞার ফলে যেকোনও ধরনের রাজনৈতিক স্লোগান, ক্লাস বয়কট, এমনকি রাজনৈতিক গানও গাইতে পারবেন না ছাত্র-ছাত্রীরা। বুধবার (৮ জুলাই) এমন নির্দেশ দিলেন হংকংয়ের শিক্ষামন্ত্রী।
গত বছর থেকে হংকং জুড়ে চলা গণতন্ত্রকামী আন্দোলনে হাজার হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ ছিল লক্ষণীয়। আইন শৃঙ্খলাবাহিনীর সঙ্গে তাদেরকে অনেকবার মুখোমুখি অবস্থানে দেখা গেছে। সহিংস বিক্ষোভে জড়ানোর দায়ে শিক্ষার্থীদের প্রায় ১,৬০০ জনকে গ্রেপ্তার করা হয়।
শিক্ষামন্ত্রী কেভিন ইয়ুং বলেন, স্কুলগুলোকে অবশ্যই সব ধরনের রাজনৈতিক কার্যক্রম বন্ধ করতে হবে। তার কথায়, গ্লোরি টু হংকং গানটি মাসব্যাপী চলা অবৈধ সামাজিক-রাজনৈতিক ঘটনা ও সহিংসতার সঙ্গে সম্পর্কিত। স্কুলগুলোতে এটি গাওয়া বা প্রচার করা বন্ধ করতে হবে। এছাড়া, শিক্ষার্থীরা মানববন্ধন, স্লোগান দেয়া বা রাজনৈতিক বার্তা প্রচার করতে পারবে না।
সম্প্রতি চীনের পার্লামেন্ট নতুন হংকং নিরাপত্তা আইন পাস হয়। এ আইনের আওতায় হংকংয়ে বিচ্ছিন্নতাবাদ, কর্তৃপক্ষকে অবমাননা, সন্ত্রাসবাদ ও জাতীয় নিরাপত্তা বিপন্ন করতে বিদেশি বাহিনীর সঙ্গে আঁতাত নিষিদ্ধ করা হয়েছে এবং এ ধরনের অপরাধের জন্য শাস্তির বিধান করা হয়েছে।
অনেকের মতে, এই আইনে হংকংয়ের সার্বভৌমত্ব এবং জনগণের স্বাধীনতা হুমকির মুখে পড়েছে। নতুন আইন অনুসারে বুধবার থেকে হংকংয়ে চালু হয়েছে চীনের নতুন জাতীয় নিরাপত্তা অফিস।
ধীরে ধীরে প্রত্যার্পণবিরোধী এ বিক্ষোভ রূপ নেয় সরকারবিরোধী এবং গণতন্ত্রকামী আন্দোলনে। আন্দোলকারীরা প্রতিবাদের ভাষা হয়ে ওঠে ‘গ্লোরি টু হংকং’ গানটি।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত






















