ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:১৬, ৯ জুলাই ২০২০
আপডেট: ১৫:১৭, ৯ জুলাই ২০২০

করোনা ক্ষুধাজনিত মৃত্যু বাড়িয়ে দেবে: অক্সফাম

করোনাভাইরাসের কারণে বিশ্বের মারা যাচ্ছেন হাজার হাজার মানুষ। সাথে বাড়ছে করোনা সংক্রমণও।

এদিকে আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম বলছে, করোনাভাইরাসের চেয়েও ক্ষুধায় আক্রান্ত হয়ে বেশি মানুষ মারা যেতে পারে।

করোনায় খাদ্য সংকট ও ক্ষুধাজনিত মৃত্যু সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে অক্সফাম। সেখানে বলা হয়েছে, বিশ্বে প্রতিদিন ১২ হাজারের বেশি মানুষ মারা যেতে পারে খাবার না পেয়ে।

করোনা পরিস্থিতিতে বেশ কয়েকটি কারণ ক্ষুধাজনিত মৃত্যু বাড়িয়ে দেবে। যার মধ্যে আছে, গণহারে বেকারত্ব, লকডাউনের কারণে খাবার উৎপাদন কমে যাওয়া এবং খাদ্য পরিবহনে বাধা।

দশটি দেশের মানুষ খাবার না পেয়ে মারা যেতে পারে বলে অক্সফাম জানায়। দেশগুলো হচ্ছে- ইয়েমেন, ডিআর কঙ্গো, আফগানিস্তান, ভেনেজুয়েলা, পশ্চিম আফ্রিকান সাহেল, ইথিওপিয়া, দক্ষিণ সুদান, সিরিয়া, সুদান এবং হাইতি।

এর আগে মে মাসে করোনা মহামারীর কারণে একাধিক দুর্ভিক্ষ হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। বিপর্যয় ঠেকাতে জরুরি ভিত্তিতে কর্মসূচি হাতে নেয়ার আহ্বানও জানায় সংস্থাটির বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।

ডব্লিউএফপি'র এক রিপোর্টে বলা হয়েছে, করোনার কারণে খাদ্য সংকটে ভুগতে থাকা মানুষের সংখ্যা বেড়ে দাঁড়াতে পারে ১৩৫ মিলিয়ন থেকে ২৫০ মিলিয়নেরও বেশি।

দুর্ভিক্ষের জন্য সবচেয়ে ঝুঁকির মুখে আছে ১০টি দেশ-ইয়েমেন, ডিআর কঙ্গো, আফগানিস্তান, ভেনেজুয়েলা, ইথিওপিয়া, সুদান, দক্ষিণ সুদান, সিরিয়া, নাইজেরিয়া এবং হাইতি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়