ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:২৫, ৯ জুলাই ২০২০
আপডেট: ২০:২৮, ৯ জুলাই ২০২০

চীনে বন্যা-ভূমিধসে ১৪ জনের প্রাণহানি

চীনের গুয়াংজু প্রদেশে টানা বৃষ্টিপাত ও ভূমি ধসে ১৪ জন মারা গেছেন। এতে অনেক ঘর-বাড়ির ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। যার কারণে কিছু কিছু এলাকায় সাময়িক সময়ের জন্য চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বার্তা সংস্থা এএফপি বিষয়টি নিশ্চিত করেছে।

দক্ষিণ-পশ্চিম চীনের গুয়াংজু প্রদেশের তিনটি গ্রামে ভূমি ধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এসব এলাকা থেকে অন্তত ১৫৬ জন মানুষকে সরিয়ে আনা হয়েছে। আর ছয়জন এমনভাবে আটকা পড়েছেন তাদের কাছে পৌঁছানো যাচ্ছে না। উনিশটি ঘর মাটিচাপা পড়েছে। ৬০ ঘর একেবারে ঘুরিয়ে গেছে।

চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত দৈনিক পিপল ডেইলি জানিয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত দেশটিতে বন্যা-ভূমি ধসে ১২০ জন মানুষের মৃত্যু হয়েছে বা নিখোঁজ রয়েছেন। এতে প্রায় ৬০০ কোটি ডলার ক্ষয়ক্ষতি হয়েছে।

চীনে জুন থেকেই টানা বৃষ্টিপাত চলছে। ফলে সৃষ্টি হয়েছে বন্যা ও ভূমিধস। করোনাকালে বন্যা ও ভূমিধস দেশটির অর্থনীতি নতুন সংকটে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে বুধবার হুবেই প্রদেশেও ভূমি ধসের ঘটনা ঘটেছে। এতে পাঁচটি বাড়ি ধ্বংসপ্রাপ্ত হয়েছে। মাটি চাপা পড়া নয় গ্রামবাসীর আটজনেরই মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্র নিয়ন্ত্রিত সম্প্রচার মাধ্যম সিসিটিভি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়