বিশ্ব
প্রকাশিত: ২১:১৪, ১০ জুলাই ২০২০
এবার চিংড়িতে করোনা!
হিমায়িত চিংড়িতে করোনা শনাক্তের পর ইকুয়েডরের তিনটি প্রতিষ্ঠান থেকে আমদানির ওপর সাময়িক স্থগিতাদেশ দিয়েছে চীন। দেশটি থেকে সম্প্রতি চালানে এসব চিংড়ি আসে। এরপরই এই ব্যবস্থা নেয় বেইজিং।
শুক্রবার কাস্টমসের মহাপ্রশাসকের কার্যালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
তিনটি কোম্পানির চালান থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। এতে ছয়টিতে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। তবে প্যাকেটে থাকা চিংড়িতে স্বয়ংক্রিয়ভাবেই করোনা নেগেটিভ হয়ে গেছে।
ওইসব কোম্পানি থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি।
বিশ্লেষণের পর ওই তিনটি কোম্পানির কন্টেইনারের পরিবেশ ও বাইরের প্যাকেটজাত পণ্যে করোনার ঝুঁকি রয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, চীনে হিমায়িত খাদ্য আমদানি পণ্যে পরীক্ষা শুরুর ঘোষণার পর প্রথম করোনা পজিটিভের ঘটনা এটি।
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















