বিশ্ব
প্রকাশিত: ২১:৪৬, ১০ জুলাই ২০২০
দিল্লিতে ৮২ বাংলাদেশি তাবলিগ সদস্যের জামিন
বাংলাদেশ থেকে দিল্লিতে গিয়ে তাবলিগ জামাতের সমাবেশে যোগ দেয়া ৮২ বাংলাদেশিকে জামিন দিয়েছে আদালত।
ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন থেকে জানা গেছে, জামিন পেতে প্রত্যেককে ১০ হাজার রুপির ব্যক্তিগত মুচলেকা দিতে হয়েছে।
ভিসা সংক্রান্ত নীতিমালা অমান্য এবং ধর্ম প্রচারের অভিযোগ এনে ৩১ দেশের মোট ৩৭১ জন নাগরিকের বিরুদ্ধে চার্জশিট দেয়া হয়েছিল এই মামলায়।
বাংলাদেশিদের পক্ষে নিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট আশিমা মণ্ডল ও মন্দাকিনী সিং জানিয়েছেন, শুক্রবার আদালতে আত্মপক্ষ সমর্থন করে জবাব দিয়েছেন আসামিরা। এতে তারা দোষ স্বীকার করে লঘুদণ্ডের আবেদন করেন।
ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী, কোনো অপরাধ সমাজের আর্থ-সামাজিক অবস্থাকে প্রভাবিত না করলে এবং কোনো নারী বা ১৪ বছরের নিচে কোনো শিশুর বিরুদ্ধে অপরাধ না হলে দোষ স্বীকার করা হলে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।
১৩-১৫ মার্চ দিল্লির নিজামুদ্দিন মারকাজে তাবলিগ জামাতে অংশ নেয়া বিদেশি সদস্যদের গ্রেপ্তার করা হয় তামিলনাডুর ১৫টি জায়গা থেকে মার্চ আর এপ্রিলের শুরুতে। এদের মধ্যে ১২ জন নারীও আছেন।
তামিলনাডুর রাজনৈতিক নেতা এম এইচ জাওয়াহিরউল্লা বলেছেন, ‘পুলিশ এদের বিরুদ্ধে অভিযোগ এনেছে গণস্বাস্থ্য আইন অনুযায়ী। বলা হয়েছে, এরা রোগ ছড়াচ্ছিলেন। তাছাড়া বিদেশি আইনের দুটি ধারা অনুযায়ী এদের বিরুদ্ধে ভিসার নিয়ম ভঙ্গ করার অভিযোগও আনা হয়েছে।’
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















