আন্তর্জাতিক ডেস্ক
করোনা সংক্রমণ রোধে ক্যালিফোর্নিয়ায় ৮ হাজার কারাবন্দি মুক্তি
করোনাভাইরাসের সংক্রমণ রোধে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আট হাজার কারাবন্দিকে মুক্তি দিচ্ছে কারা কর্তৃপক্ষ। ক্যালিফোর্নিয়া সংশোধন ও পুনর্বাসন দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।
আলজাজিরা জানিয়েছে, মার্কিন অঙ্গরাজ্যটির কারাগারগুলোতে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে এক বছর বা তার চেয়ে কম সময় কারাগারে কাটানো বন্দীরা এই সিদ্ধান্তের আওতায় পড়বে।
এক্ষেত্রে যারা যৌন অপরাধ ও বড় ধরনের সহিংস কর্মকাণ্ডের জন্য অভিযুক্ত, আগাম মুক্তির তালিকা থেকে তাদের বাদ দেয়া হয়েছে।
ক্যালিফোর্নিয়া গভর্নর গ্যাভিন নিউসম জানান, অঙ্গরাজ্যটির ৩৫টি কারাগারে প্রায় ২ হাজার ৪০০ জন বন্দি করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সান ফ্রান্সিসকোর সান কুয়েনটিন কারাগারে আক্রান্ত তেরোশ'র অধিক বন্দি।
এদিকে ক্যালিফোর্নিয়ায় এখন পর্যন্ত ৩ লাখের অধিক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৬ হাজার ৯৩৬ জন।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত






















