ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৩১, ১১ জুলাই ২০২০
আপডেট: ১২:৪৩, ১১ জুলাই ২০২০

ভারতে করোনা পরিস্থিতির চরম অবনতি

বিশ্বজুড়ে চলছে করোনার দাপট। দিন দিন মৃতের সংখ্যা বাড়ছে। বাড়ছে আক্রান্তের সংখ্যা। আবারও একদিনে করোনাভাইরাসের সর্বোচ্চ সংক্রমণ দেখল ভারত। শুক্রবার থেকে শনিবার সকাল পর্যন্ত ২৭ হাজার ১১৪ জন আক্রান্ত শনাক্ত হয়েছে। ভারতে করোনা মহামারী আকার ধারন করেছে। দেশটিতে মহামারী শুরুর পর প্রথমবার একদিনে ২৭ হাজারের বেশি কোভিড-১৯ রোগী পাওয়া গেল।

ভারতে সবচেয়ে ভয়াবহ অবস্থা মহারাষ্ট্র রাজ্যে, রেকর্ড প্রায় ৮ হাজার রোগী শনাক্ত হয়েছে। ২ লাখ ৩৮ হাজার ৪৬১ জনের করোনা পজিটিভ হয়েছে। ২২৬ জনের মৃত্যুতে রাজ্যটিতে প্রাণহানি বেড়ে ১০ হাজারের মতো।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যানুযায়ী, দেশটিতে মোট আক্রান্ত বেড়ে হল ৮ লাখ ২০ হাজার ৯১৬ জন।  একই সময়ে আরও ৫১৯ জনের মৃত্যু হয়েছে করোনার কারণে। তাতে ভারতে মোট প্রাণহানি বেড়ে ২২ হাজার ১২৩ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯ হাজার ৮৭৩ করোনা রোগী, মোট ৫ লাখ ১৫ হাজার ৩৮৬ জন। বর্তমানে ২ লাখ ৮২ হাজার ৪০৭ জন রোগী সক্রিয়।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়