ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫৭, ১১ জুলাই ২০২০

নেপালে ভূমিধসে ২২ জনের প্রাণহানি

টানা বৃষ্টিপাত ও ভূমিধসে নেপালে শিশুসহ অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। এখনো অনেকে নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই। 

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নেপালের কাস্কি জেলায় একাধিক ভূমিধসে তিন শিশুসহ সাতজনের মৃত্যু হয়েছে। শুক্রবার তুমুল বৃষ্টির সময় জেলার সারাঙ্কত এলাকায় ভূমিধসে ঘরের ওপর পড়লে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ১০ জন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

এর আগের দিন বৃহস্পতিবার রাতে লামজুং জেলার বেসিশাহার এলাকায় ভূমিধসে একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়। একই রাতে রাকুম জেলার আথবিসকত এলাকায় ভূমিধসে মৃত্যু হয় আরও দুজনের। তিনজনের মৃত্যু হয়েছে মায়াগদি জেলায়।

এদিকে জারিয়াকত জেলায় ভূমিধসে ১০ বছর বয়সী এক শিশুসহ সাতজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ আরও ১২ জন।

অন্যদিকে পশ্চিম নেপালেও ভূমি ধসের খবর পাওয়া গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক বাড়িঘর। টানা ৪৮ ঘণ্টার বৃষ্টিতে দেশটির নদীগুলোতে পানি প্রবাহ ফুলেফেঁপে উঠেছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়