আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রে রেকর্ড প্রায় ৭২ হাজার করোনা শনাক্ত
করোনা আক্রান্ত শনাক্তে আগের সব রেকর্ড ভাঙ্গল যুক্তরাষ্ট্র। ওয়ার্ল্ডোওমিটারের তথ্য অনুযায়ী, দেশটিতে নতুন করে একদিনেই আক্রান্তের সংখ্যা ৭১ হাজার ৭৮৭ এবং মারা গেছে ৮৪৯ জন।
করোনায় আক্রান্ত ও মৃত্যুতে এখন পর্যন্ত সবচেয়ে বিপর্যস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটির ৫০টি অঙ্গরাজ্যেই করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। তবে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু দেখেছে নিউইয়র্ক অঙ্গরাজ্য।
তবে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের আলাস্কা, জর্জিয়া, ইদাহো, লোয়া, লুইসিয়ানা, মনটানা, ওহিও, উতাহ এবং উইসকনসিন অঙ্গরাজ্যেও একদিনে আক্রান্তের সংখ্যা ছিল সর্বোচ্চ।
ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ৩২ লাখ ৯১ হাজার ৭৮৬। এর মধ্যে মারা গেছে ১ লাখ ৩৬ হাজার ৬৭১ জন।
তবে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ১৪ লাখ ৬০ হাজার ৪৯৫ জন। দেশটিতে বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ১৬ লাখ ৯৪ হাজার ৬২০। অপরদিকে এখনও আশঙ্কাজনক অবস্থায় আছে ১৫ হাজার ৭৭৭ জন।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত






















