আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৫:১৬, ১১ জুলাই ২০২০
এখনও করোনাভাইরাস নিয়ন্ত্রণে আনা সম্ভব: ডব্লিউএইচও
উৎপত্তিস্থল চীনে ৮৩ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থাবিশ্বজুড়ে চলছে করোনার দাপট। বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, গত ছয় সপ্তাহে বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা দ্বিগুণ হয়েছে। তারপরও তারা মনে করছে, এই মহামারি এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব।
শুক্রবারের (১১ জুলাই) সংবাদ সম্মেলনে সংস্থার প্রধান টেড্রোস আডানোম গেব্রিয়াসিস বলেছেন, যথাযথ পদক্ষেপ নিতে পারলে অবশ্যই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।
সংবাদ সম্মেলনে ইতালি, স্পেন, দক্ষিণ কোরিয়া ও ভারতীয় বস্তির উদাহরণ তুলে ধরেছেন গেব্রিয়াসিস। তিনি বলেছেন, এসব দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ পর্যায়ে চলে গেলেও দ্রুততর ও বলিষ্ঠ পদক্ষেপের মধ্য দিয়ে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান আরও বলেন, ‘বিশ্বে এমন বহু উদাহরণ ইতোমধ্যেই তৈরি হয়েছে যে ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়া সত্ত্বেও করোনাভাইরাসকে নিয়ন্ত্রণে আনা গেছে। এই উদাহরণগুলোর মধ্যে ইতালি, স্পেন, দক্ষিণ কোরিয়া এমনকি এশিয়ার সব থেকে বড় বস্তি মুম্বাইয়ের ধারাভির কথা বলা যায়। কমিউনিটি সংক্রমণ শনাক্ত করা, পরীক্ষা করা, পৃথক করা এবং আক্রান্তদের সবার সুচিকিৎসা নিশ্চিত করার মধ্য দিয়ে ভাইরাস ছড়িয়ে পড়ার বৃত্তকে ভেঙে দিতে সক্ষম হয়েছে তারা।’
আইনিউজ/টিএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত






















