আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৬:৪৮, ১১ জুলাই ২০২০
অক্টোবরেই স্বল্পমূল্যে পাওয়া অক্সফোর্ডের ভ্যাকসিন!
ছবি- সংগৃহীত
প্রাণঘাতী করোনাভাইরাসের ভ্যাকসিন বানানোর দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। ইতোমধ্যে ভ্যাকসিনটির তৃতীয় ধাপের ট্রায়াল চালানো হচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
যুক্তরাজ্যভিত্তিক সাময়িকী দ্য ইকোনমিস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, যারা করোনায় উচ্চ ঝুঁকিতে রয়েছেন তাদের জন্য অক্টোবর থেকে সরবরাহ করা হতে পারে অক্সফোর্ডের করোনা ভাইরাসের ভ্যাকসিন।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, আগস্টের মাসের শেষ নাগাদ অক্সফোর্ডের ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়ালের ফলাফল জানা যাবে। এ ট্রায়ালটি সফলভাবে সম্পন্ন করতে পারলেই জরুরিভাবে ব্যবহারের জন্য ভ্যাকসিনটির অনুমোদন দেয়া হবে বলে জানা গেছে।
এছাড়াও অক্সফোর্ডের এই ভ্যাকসিনটি আন্তর্জাতিকভাবে দ্রুত ও বিস্তৃত আকারে সরবরাহের জন্য সাপ্লাই চেইন তৈরি করছে যুক্তরাজ্যের ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা। জানা গেছে, এ পর্যন্ত অক্সফোর্ডের করোনার ভ্যাকসিনের ২০০ কোটি ডোজের অর্ডার পেয়েছে অ্যাস্ট্রাজেনেকা। কোম্পানিটি জানিয়েছে, এক কাপ কফির মতো দাম হতে পারে করোনার ভ্যাকসিনের।
উল্লেখ্য, গত এপ্রিলে যুক্তরাজ্যে অক্সফোর্ডের ভ্যাকসিনের ট্রায়াল শুরু হয়। জুনে দক্ষিণ আফ্রিকাতেও এই ভ্যাকসিনের ট্রায়াল শুরু করা হয়।
আইনিউজ/এসবি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত






















