আন্তর্জাতিক ডেস্ক
প্রবাসীদের ভিসার মেয়াদ আর বাড়াবে না আমিরাত সরকার
করোনাভাইরাসের কারণে সমস্যায় পড়া প্রবাসীদের ভিসার মেয়াদ আর বাড়ানো হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে আরব আমিরাত সরকার। দেশটির মন্ত্রীসভায় প্রবাসীদের সুবিধার্থে পূর্বে নেওয়া সকল সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।
এর আগে, গত ১ মার্চ থেকে ৩১ মার্চের মধ্যে আমিরাতে বসবাসকারী যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে, তাদের ভিসার মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। পরে সেই সময়সীমা কমিয়ে তিন মাসে আনা হয়। এবার সেই সুবিধাটুকুও বাতিলের সিদ্ধান্ত নিয়েছে আমিরাতের মন্ত্রিসভা।
এমনকি ৩১ মার্চ মেয়াদ শেষ হওয়া পরিচয়পত্রগুলো আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সচল রাখার সিদ্ধান্তও বাতিল করা হয়েছে। তবে, আমিরাতের বাইরে থাকা যেসব প্রবাসীর ভিসার মেয়াদ ১ মার্চের পর শেষ হয়েছে বা যারা দেশটির বাইরে ছয় মাসের বেশি সময় কাটিয়েছেন, তাদের ভিসা নবায়নের সুযোগ বহাল রয়েছে।
শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভার এই ধরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভার নতুন ঘোষণা অনুসারে, দেশটির পরিচয়পত্র এবং নাগরিকত্ব বিষয়ক ফেডারেল কর্তৃপক্ষ ১২ জুলাই থেকে তাদের পরিষেবার জন্য ফি নেয়া শুরু করবে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত






















