আন্তর্জাতিক ডেস্ক
১০৫টি অত্যাধুনিক বিমান কিনছে জাপান
আন্তর্জাতিক মহলে উত্তেজনা বাড়িয়েছে জাপান। দক্ষিণ চীন সাগরে চীনের একচেটিয়া আগ্রাসন ঠেকাতে বড় ধরনের প্রস্তুতি নিচ্ছে জাপান। এজন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে ২ হাজার ৩১১ কোটি ডলার মূল্যের বিভিন্ন ধরনের যুদ্ধবিমান কিনতে যাচ্ছে জাপান। এর মধ্যে রয়েছে ১০৫টি অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান।
বৃহস্পতিবার জাপানের কাছে এসব বিমান বিক্রির অনুমোদন দিয়েছে ট্রাম্প প্রশাসন।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, জাপান আরও ৬৩টি এফ-৩৫এ যুদ্ধবিমান ও ৪২টি এফ-৩৫বি বিমান কিনবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে। এসব যুদ্ধবিমান কেনার ফলে মার্কিন যুদ্ধবিমান উৎপাদনকারী লকহিড মার্টিনের সবচেয়ে বড় ক্রেতা হওয়ার দ্বারপ্রান্তে চলে এসেছে জাপান।
যুক্তরাষ্ট্রের ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি সম্ভাব্য এই অস্ত্র বিক্রির বিষয়ে কংগ্রেসকে অবহিত করেছে। তবে উভয় দেশ ও লকহিড মার্টিন কোম্পানির দরকষাকষির ভিত্তিতে যুদ্ধবিমানের সংখ্যায় পরিবর্তন আসতে পারে। সূত্র: এএফপি
এ ব্যাপারে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, জাপান আরো ৬৩টি এফ-৩৫এ যুদ্ধবিমান ও ৪২টি এফ-৩৫বি বিমান কিনবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে। এসব যুদ্ধবিমান কেনার ফলে মার্কিন যুদ্ধবিমান উত্পাদনকারী লকহিড মার্টিনের সবচেয়ে বড় ক্রেতা হওয়ার দ্বারপ্রান্তে চলে এসেছে জাপান।
আইনিউজ/টিএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত






















