আন্তর্জাতিক ডেস্ক
দক্ষিণ আফ্রিকার চার্চে হামলায় ৫ জনের মৃত্যু
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের পশ্চিমাঞ্চলে একটি চার্চে হামলায় প্রাণ হারিয়েছেন পাঁচজন। শনিবার সকালের দিকে জুরবেকম এলাকার ইন্টারন্যাশনাল পেন্টেকোস্ট হোলিনেস চার্চে এই ঘটনা ঘটে।
জানা গেছে, সকালের দিকে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় প্রায় অর্ধশত হামলাকারী। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় দ্রুত হামলাকারীদের আটক করা হয়েছে। ফলে ভয়াবহ হত্যাযজ্ঞ এড়ানো সম্ভব হয়েছে ।
দেশটির পুলিশের মুখপাত্র বিষ্ণু নাইদু স্থানীয় টেলিভশনে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, অন্তত ৪০ হামলাকারীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৪০টি রাইফেল, শটগান, হ্যান্ডগান ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এছাড়া হামলাকারীদের হাতে জিম্মি হওয়া নারী, পুরুষ, শিশুদের উদ্ধার করা হয়েছে। তারা ওই চার্চটিতেই বসবাস করতেন।
পুলিশ বলছে, চার্চের সদস্যদের মধ্যে দ্বন্দ্বের জেরে এই হামলা চালানো হতে পারে। আটক ব্যক্তিদের মধ্যে পুলিশ ও প্রতিরক্ষা বাহিনীর সদস্যরাও রয়েছেন।
স্থানীয় পুলিশের এক টুইটে শেয়ার করা ছবিতে ডজনখানেক মানুষকে মাটিতে উপুড় হয়ে শুয়ে থাকতে দেখা গেছে। অন্য ছবিতে উদ্ধার করা বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ রাস্তায় সাজিয়ে রাখতে দেখা যায়।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত






















