ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৪২, ১২ জুলাই ২০২০

বিশ্বব্যাপী করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ১,২৮,৪৭,৯৫৫

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৫টিরও বেশি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা  দাঁড়িয়েছে ১,২৮,৪৭,৯৫৫ জনে। এছাড়া প্রাণঘাতী এ ভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫,৬৭,৭৪৪ জনে।

রবিবার (১২ জুলাই) সকালে এ তথ্য  জানিয়েছে ওয়ার্ল্ডোমিটার।

তবে এ সময়ের মধ্যে কোভিড-১৯ থেকে সুস্থ হয়ে উঠেছেন প্রায় ৭৪ লাখ মানুষ বলেও জানিয়েছে তারা

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুসারে, করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে ৩৩,৫৫,৬৪৬ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। শনিবার পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৮,৪০,৮১২ এবং মারা গেছেন ৭০,৩৯৮ জন। সবচেয়ে বেশি আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় অবস্থানে উঠে এসেছে ভারত।

দক্ষিণ এশিয়ার এ দেশটিতে এখন পর্যন্ত ৮,৫০,৮২৭ জন করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে  সাড়ে ২২ হাজারেরও বেশি মানুষের।  

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়