আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৩:৪৯, ১২ জুলাই ২০২০
ভারতে করোনা আক্রান্ত ছাড়িয়েছে সাড়ে ৮ লাখ
ভারতে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। দেশটিতে এরই মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ৮ লাখ।
দেশটিতে নতুন করে প্রায় ২৯ হাজার মানুষ প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার সকালে জানিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে আরও ২৮ হাজার ৬৩৭ জন। সাথে মারা গেছেন আরও ৫৫১ জন।
বর্তমানে দেশটিতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৮ লাখ ৫০ হাজার ৮২৭ জন। যাদের মধ্যে মারা গেছেন ২২ হাজার ৬৯৬ জন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছে ১৯ হাজার ২৩৫ জন। ফলে এখন পর্যন্ত সুস্থ হয়েছে ৫ লাখ ৩৬ হাজার ৩১৪ জন। অর্থাৎ সুস্থতার হার ৬২ দশমিক ৯৩ শতাংশ। বর্তমানে দেশটিতে করোনার অ্যাকটিভ কেস ২ লাখ ৯২ হাজার ২৫৮টি।
ভারতের মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি, কর্নাটক এবং অন্ধ্র প্রদেশে একদিনে করোনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। ভারতের মোট সংক্রমণ ও মৃত্যুর বেশিরভাগই এই পাঁচ রাজ্যে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত






















