আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০:৫৫, ১২ জুলাই ২০২০
করোনাভাইরাস বাতাসে টিকে থাকে এক ঘণ্টা ধরে
"করোনাভাইরাসে সংক্রমক হিসেবে বাতাসে এক ঘণ্টা ধরে টিকে থাকে"- এমনটাই বললেন ইমপেরিয়াল কলেজ লন্ডনের ইনফ্লুয়েঞ্জা ভাইরোলজির চেয়ারম্যান অধ্যাপক উইন্ডি বারক্লে। রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি।
গত সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলেছিল বাতাসে ভাসমান করোনার কণা মানুষকে সংক্রমিত করতে পারে। সংস্থাটি বলেছে, ব্যাপক জনসমাগমপূর্ণ এলাকা, আবদ্ধ ঘর অথবা যেখানে বাতাস চলাচলের পর্যাপ্ত ব্যবস্থা নেই; সেসব স্থানে বাতাসের মাধ্যমে করোনাভাইরাসের সংক্রমণ ঘটতে পারে।
অধ্যাপক উইন্ডি বারক্লে বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রথমবারের মতো স্বীকার করেছে যে, করোনাভাইরাসের কারণে সৃষ্ট রোগের বিস্তারে ভূমিকা রাখতে পারে বায়ুবাহিত রুট।
বারক্লে বলেছেন, ভাইরাসটি বাতাসে ভাসমান থাকতে পারে। এমনকি কোনও ব্যক্তি নিশ্বাস ছাড়লে তার থেকে কিছুদূর পর্যন্ত এই ভাইরাসটি ভেসে চলতে পারে।
ব্রিটিশ এই অধ্যাপক বলেছেন, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার পরিবর্তে বদ্ধ ঘরে বাতাস চলাচলের ব্যবস্থা করাটাই ভাইরাসের বিস্তার রোধের জন্য গুরুত্বপূর্ণ।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা বলেছেন, বাতাসের মাধ্যমে করোনাভাইরাস ছড়ানোর তথ্য-প্রমাণ এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। এটি নিয়ে আরও বিস্তারিত পর্যালোচনা করা দরকার।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত






















