ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৫৯, ১৩ জুলাই ২০২০
আপডেট: ১২:০০, ১৩ জুলাই ২০২০

হিউম্যান ট্রায়ালে সফল রাশিয়ার করোনা ভ্যাকসিন!

প্রথমবারের মতো করোনা ভ্যাকসিনের হিউম্যান ট্রায়ালে সাফল্যের ঘোষণা দিল রাশিয়া। রাশিয়ার সরকারি বার্তা সংস্থা স্পুটনিকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশটির সেশনভ ফার্স্ট মস্কো স্টেট মেডিকেল ইউনিভার্সিটির গবেষকরা এ সাফল্য দেখিয়েছেন।

রাশিয়ার গামালেই ইনস্টিটিউট অব এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির তৈরি এ করোনা ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল শুরু হয়েছিল গত ১৮ জুন। এ পরীক্ষায় সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছে ভ্যাকসিনটি।

ইনস্টিটিউট ফর ট্রানস্লেশনাল মেডিসিন অ্যান্ড বায়োটেকনোলজির পরিচালক ভাদিম তারাসোভ জানান, করোনাভাইরাসের বিরুদ্ধে বিশ্বে প্রথমবার স্বেচ্ছাসেবকদের ওপর পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে সেশনভ ইউভিার্সিটি। ট্রায়ালে অংশ নেয়া স্বেচ্ছাসেবকদের প্রথম দলটিকে আগামী বুধবার ছেড়ে দেয়া হবে। দ্বিতীয় দলটি ছাড়া পাচ্ছে ২০ জুলাই।

সেশনভ ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব মেডিকাল প্যারাসাইটোলজির পরিচালক আলেক্সান্দার লুকাশেভ জানান, তাদের গবেষণার প্রাথমিক লক্ষ্য ছিল এটি মানবদেহের জন্য নিরাপদ কি না তা নিশ্চিত করা, যা সফলভাবে সম্পন্ন হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়