ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৬, ১৩ জুলাই ২০২০
আপডেট: ১২:১৮, ১৩ জুলাই ২০২০

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ১ কোটি ৩০ লাখ

বিশ্বের ২১৩ টি দেশ এবং অঞ্চলে ছড়িয়ে পড়া করোনা ক্রমশ নতুন নতুন এলাকা সংক্রমিত করছে। গেল ২৪ ঘণ্টায় আবার রেকর্ড সংখ্যক মানুষ নভেল করোনাভাইরাসে পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।

ফলে সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১ কোটি ৩০ লাখ। গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৩০ হাজার ৩৭০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।  এর আগে গত শুক্রবার রেকর্ড সংখ্যক মানুষ শনাক্ত হন, ২ লাখ ২৮ হাজার ১৮৬ জন।

বর্তমানে আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী বিশ্বের করোনা সংক্রমিত ব্যক্তির সংখ্যা ১ কোটি ৩০ লাখ ৪১ হাজার ৭১৯ জন। যাদের মধ্যে মারা গেছেন ৫ লাখ ৭১ হাজার ৬৭৪ জন। সুস্থ হয়ে উঠেছেন গোটা বিশ্বের ৭৫ লাখ ৮৮ হাজার ১২৫ জন।

আক্রান্ত এবং মৃতের সংখ্যায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। সেখানে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩৪ লাখ ১৩ হাজার ৯৯৫ জনের।  মারা গেছেন ১ লাখ ৩৭ হাজার ৭৮২ জন।

দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট আক্রান্ত ১৮ লাখ ৬৬ হাজার ১৭৬ জন। মারা গেছেন ৭২ হাজার ১৫১ জন।

তৃতীয় স্থানে থাকা ভারতে প্রায় প্রতিদিন রোগী বাড়ছে। দেশটিতে মোট ৮ লাখ ৭৯ হাজার ৪৮৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে মারা গেছেন ২৩ হাজার ১৯৪ জন।

এদিকে বাংলাদেশে সর্বশেষ তথ্য অনুযায়ী ১ লাখ ৮৩ হাজার ৭৯৫জন করোনা আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে ২ হাজার ৩৫২জনের প্রাণহানি ঘটেছে। তবে সুস্থ হয়ে উঠেছেন ৯৩ হাজার ৬১৪ জন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়