আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১২:৩৭, ১৩ জুলাই ২০২০
মৃতের সংখ্যায় ইতালিকে ছাড়াল মেক্সিকো
করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। সাথে বাড়ছে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা। এরই মধ্যে বিশ্বের ৫ লাখ ৭১ হাজার ৬৭৪ জন করোনায় মারা গেছেন।
এদিকে মৃতের তালিকায় ইতালিকে ছাড়িয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে মেক্সিকো। মেক্সিকোয় এখন পর্যন্ত ৩৫ হাজার ৬ জন মারা গেছেন। এর আগে সেই স্থানে থাকা ইতালিতে মারা গেছেন ৩৪ হাজার ৯৫৪ জন।
মেক্সিকোয় এখন পর্যন্ত মোট আক্রান্ত ২ লাখ ৯৯ হাজার ৭৫০ জন। ইতালিতে ২ লাখ ৪৩ হাজার ৬১ জন।
আক্রান্ত ও মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৩৭ হাজার ৭৮২ জন। মৃতের তালিকায় এর পরেই আছে ব্রাজিল। সেখানে মারা গেছে ৭২ হাজার ১৫১ জন।
তালিকায় তৃতীয় স্থানে আছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়ে মারা গেছেন ৪৪ হাজার ৮১৯ জন।
করোনাভাইরাসে প্রতিবেশি দেশ ভারতে ২৩ হাজার ১৯৪ জনের প্রাণ নিয়েছে। আর বাংলাদেশে ২ হাজার ৩৫২ জন মারা গেছেন।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত






















