আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:০৩, ১৩ জুলাই ২০২০
পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে জম্মু এবং কাশ্মীর
করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর ১৪ জুলাই থেকে পর্যায়ক্রমে পর্যটকদের জন্য খুলে দেয়া হচ্ছে জম্মু এবং কাশ্মীর।
সরকারি নির্দেশিকা অনুযায়ী, শুধুমাত্র বিমানে করে যে পর্যটকরা আসবেন, তারাই জম্মু-কাশ্মীরে থাকার অনুমতি পাবেন। তবে জম্মু-কাশ্মীরে পৌঁছানোর আগে হোটেল বুকিংয়ের কনফার্মেশন থাকতে হবে। বিমানবন্দরে পৌঁছানোর পর তার প্রমাণ দেখাতে হবে প্রশাসনকে।
যতদিন জম্মু-কাশ্মীরে পর্যটকরা থাকবেন, ততদিনের বুকিং আগাম করে রাখতে হবে। এছাড়া পর্যটকদের ফেরার কনফার্মড টিকিটও থাকতে হবে।
তবে যেসব পর্যটকদের বয়স ৬৫ বছরের বেশি তাদের এখনই জম্মু-কাশ্মীরে না আসারই পরামর্শ দেয়া হয়েছে। গাইডলাইন না মানলে পর্যটকদের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইনে ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করে দিয়েছে কাশ্মীর প্রশাসন।
আইনিউজ/টিএ
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















