ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২৬, ১৩ জুলাই ২০২০

করোনা শনাক্তে আবারও রেকর্ড গড়ল ভারত

করোনা শনাক্তে আবারও রেকর্ড গড়ল ভারত। দেশটিতে গেল ২৪ ঘণ্টায় নতুন ২৮ হাজার ৭০১ জন করোনা সংক্রমিত ব্যক্তি শনাক্ত করা হয়েছে। সাথে মারা গেছেন ৫০০ জন।

ভারতে বর্তমানে করোনা আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৮ লাখ ৭৯ হাজার ৪৮৭ জন। আর করোনায় প্রাণহানি দাঁড়িয়েছে ২৩ হাজার ১৯৪ জনে।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, দেশটিতে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন অন্তত সাড়ে পাঁচ লাখ করোনা রোগী। সোমবার পর্যন্ত সেখানে করোনা থেকে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৬৩ দশমিক ০১ শতাংশ।

ভারতে এ পর্যন্ত যত মানুষের নমুনা পরীক্ষা হয়েছে, তার মধ্যে ১৩ দশমিক ০৯ শতাংশ করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।

ভারতে করোনা সংক্রমণের শীর্ষে থাকা রাজ্যগুলোর মধ্যে মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ৭ হাজার ৮২৭ জন। এছাড়া, তামিলনাড়ুতে ৪ হাজার ২৪৪, কর্ণাটকে ২ হাজার ৬২৭, অন্ধ্র প্রদেশে ১ হাজার ৯৩৩ এবং দিল্লিতে একদিনে ১ হাজার ৫৭৩ নতুন করে আক্রান্ত হয়েছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়