আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২১:১০, ১৩ জুলাই ২০২০
জার্মানির ভ্যাকসিন পরীক্ষায় সাড়া পেয়ে অবাক গবেষকরাও
ছবি- সংগৃহীত
মানবদেহে করোনার টিকার কার্যকারিতা পরীক্ষায় অংশ নিতে এগিয়ে এসেছেন জার্মানির কয়েক হাজার স্বেচ্ছাসেবক। এতো মানুষের সাড়া গবেষকদেরও অবাক করেছে। সাধারণত মেডিকেল গবেষণায় ‘গিনিপিগ’ হতে কেউ রাজি হয় না।
জার্মানির সংবাদ সংস্থা ডয়চে ভেলে জানায়, টুবিংয়েনের ইউনিভার্সিটি হসপিটাল’র একদল গবেষক দেশটির বায়োফার্মাসিটিক্যাল কোম্পানি কিউরভ্যাক উৎপাদিত কোভিড-১৯ এর টিকা মানবদেহে কতটা কার্যকর তা পরীক্ষা করতে স্বেচ্ছাসেবকদের এগিয়ে আসার আহ্বান জানায়। তাদের সে আহ্বানে সাড়া দিয়ে এখন পর্যন্ত প্রায় চার হাজার মানুষ নাম নিবন্ধন করেছেন বলে জানান গবেষকরা।
গবেষণা পরিচালক পিটার ক্রেমজনার বলেন, ক্লিনিক্যাল ট্রায়ালে এমনটা সাধারণত দেখা যায় না। এটা সত্যি উপচে পড়া অবস্থা। সাধারণত এ ধরনের পরীক্ষার সময়ে আমাদের স্বেচ্ছাসেবকের সংকটে পড়তে হয়।
জুনের মাঝামাঝি থেকে মানুষের শরীরে পরীক্ষামূলকভাবে এই টিকা দেয়া শুরু হয়েছে। এখন পর্যন্ত প্রায় ৫০ জন টিকা নিয়েছেন। এখনো তাদের শরীরে উল্লেখ করার মতো কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি বলে জানান ক্রেমজনার। যদি প্রথম দফায় সাফল্য পাওয়া যায় তবে পরবর্তী পরীক্ষা শুরু হবে। আগামী আগস্ট নাগাদ প্রথম দফা পরীক্ষার ফল পাওয়া যাবে বলে আশা কিউরভ্যাক কর্তৃপক্ষের।
আইনিউজ/এসবি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত






















