আন্তর্জাতিক ডেস্ক
কড়াইয়ে ডিম দিতেই ‘বিস্ফোরণ’!
ছবি- সংগৃহীত
বাড়িতে ডিমের কারি রান্নার জন্য পাড়ার একটি দোকান থেকে চারটি ডিম কিনে আনেন এক ব্যক্তি। সেই ডিমগুলো সিদ্ধ করার পর কড়াইয়ে গরম তেলে ভাজার জন্যে দেয়া হয়। আর তা দিতেই আচমকাই একটি ডিমে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।
সোমবার ভারতের হাওড়ার চারাবাগান এলাকার ঠাকুর রামকৃষ্ণ লেনের এক বাড়িতে ঘটনাটি ঘটেছে।
ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, এতটা জোড়ে ডিমটি ফাটে যে তেল ছিটকে এসে ঝলসে যায় বিশ্বজিৎ চট্টোপাধ্যায় নামের ওই ব্যক্তি।
বিশ্বজিৎ জানান, বিস্ফোরণের ফলে ডিমের টুকরো ছিটকে পড়ে চারদিকে। কড়াইয়ের গরম তেল ছিটকে আসে গায়েও। মুখ ঢাকতে গিয়ে হাতে গরম তেল ছিটকে পড়ে।
তবে বিশ্বজিৎ দাবি করেছেন, ডিমটি নকল ছিল।
তিনি বলেন, ডিমের টুকরো তুলে দেখা যায় সেটি নকল এবং প্লাস্টিকের তৈরি ডিম।
এ বিষয়ে দেশটির স্থানীয় চ্যাটার্জিহাট থানা জানিয়েছে, অভিযোগ এলে বিষয়টি খতিয়ে দেখা হবে। তবে প্লাস্টিকের ডিম কিংবা ড্রপ খাচ্ছে কুসুম, এমন ঘটনা মাঝে মধ্যেই ঘটে। অনেকেই এমন অভিযোগ করে বলেন যে, ড্রপ খাচ্ছে কুসুম। সেটি প্লাস্টিকের বলে দাবি করা হয়।
অনেক সময় ডিম খারাপ থাকলে এ সমস্যা হতে পারে বলে দাবি ডিম ব্যবসায়ীদের।
সূত্র: কলকাতা টাইমস টোয়েন্টিফোর
আইনিউজ/এসবি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত






















