ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৫০, ১৪ জুলাই ২০২০

করোনায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র

করোনাভাইরাসের যুক্তরাষ্ট্র প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। সবশেষ ২৪ ঘণ্টায়ও প্রায় ৬০ হাজার নতুন আক্রান্ত দেখেছে দেশটি। মৃতের বৈশ্বিক তালিকাতেও আগে থেকেই শীর্ষে দেশটি।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ৮টা পর্যন্ত (বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল সাড়ে ৬টা) চব্বিশ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৫৯ হাজার ২২২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। দেশটিতে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৩৩ লাখ ৬০ হাজারের বেশি; যা বিশ্বের মোট আক্রান্তের প্রায় এক-চতুর্থাংশ।

যুক্তরাষ্ট্রে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৫ হাজার ৫৮২ জন।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়