আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১২:৪৫, ১৪ জুলাই ২০২০
করোনার সাথে কঙ্গোতে বাড়ছে ইবোলা সংক্রমণ
একেই করোনা মহামারীতে বিপর্যস্ত গোটা পৃথিবী। ঠিক সেই সময়ে আরেক উদ্বেগের খবর এসেছে ডেমোক্রেটিক রিপাবলিক (ডিআর) অব কঙ্গো থেকে।
দেশটিতে নতুন করে ইবোলার সংক্রমণ ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা জানিয়েছে, রিপাবলিক অব কঙ্গো ও মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের সীমান্ত ঘেঁষা ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর পশ্চিমাঞ্চলে অন্তত ৫০ জনের শরীরে ইবোলার সংক্রমণ পাওয়া গেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি বিভাগের শীর্ষ পর্যায়ের বিশেষজ্ঞ মাইক রায়ান জানিয়েছেন, ১ জুন ডিআর কঙ্গোতে ইবোলার নতুন সংক্রমণের খবর পাওয়া যায়। ২৫ জুন ইতুরি ও নর্থ কিভোর রাজ্যেও সংক্রমণের খবর পাওয়া যায়।
যারা এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন তাদের মধ্যে ৪৮ জনই ইকুয়েটুর রাজ্যের। আক্রান্তদের মধ্যে এরই মধ্যে ২০ জনের মৃত্যু হয়েছে।
ইবোলা হলো প্রাণী থেকে ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাস ঘটিত রোগ। এই রোগে আক্রান্ত হওয়ার পর দুই থেকে তিন সপ্তাহ পর লক্ষণ দৃষ্টিগোচর হয়; যেমন: জ্বর, গলা ব্যথা, পেশির ব্যথা, এবং মাথা ধরা। বমি, ডায়রিয়ার সঙ্গে লিভার ও কিডনির কর্মক্ষমতা হ্রাস পেতে থাকে। কিছু মানুষের রক্তপাতজনিত সমস্যা শুরু হয়।
বিশেষজ্ঞ মাইক রায়ান বলেন, “এখন পর্যন্ত এটা খুবই শক্তিশালী সংক্রমণ। আমি বলব, ইবোলা এখনো বড় একটি উদ্বেগের বিষয়।”
ইবোলার উৎপত্তি উত্তর কঙ্গোর ইবোলা নদীতে ১৯৭৬ সালে। রোগটির নতুন সংক্রমণ ভয়াবহতার দিক থেকে ১১তম বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র রায়ান।
ডব্লিউএইচও থেকে জানানো হয়েছে, গত মাসে ১১ হাজার ৩২৭ জনকে ইবোলার টিকা দেওয়া হয়েছে। ২০১৮ সালে ডিআর কঙ্গোতে এই রোগে আক্রান্ত হয়ে ২ হাজার ২২৭ জনের মৃত্যু হয়।
এদিকে করোনাভাইরাসে কঙ্গোতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ হাজারের বেশি মানুষ। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৮৮ জনের।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত






















