ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৯, ১৪ জুলাই ২০২০
আপডেট: ১৩:৩৯, ১৪ জুলাই ২০২০

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৯ লাখ ছাড়াল

বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারতে করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এরই মধ্যে দেশটি অতিক্রম করল ৯ লাখ সংক্রমণ। মৃত্যুও পৌঁছেছে  প্রায় ২৪ হাজারের কাছাকাছি। 

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের মেডিকেল বুলেটিনে মঙ্গলবার সকালে জানিয়েছে, ভারতে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরও ২৮ হাজার ৪৯৮ জনের। একদিনে মৃত্যু ৫৫৩ জনের।

ফলে বর্তমানে ভারতে মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৬ হাজার ৭৫২ জনে । মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৩ হাজার ৭২৭ জন।

ভারতে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্থ রাজ্য মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় সেখানে ৬ হাজার ৪৯৭ জন আক্রান্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ৬০ হাজার ৯২৪ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০ হাজার ৪৮২ জন।

দ্বিতীয় স্থানেই রয়েছে তামিলনাড়ু রাজ্য। সেখানে মোট আক্রান্তের সংখ্যা বর্তমানে ১ লাখ ৪২ হাজার ৭৯৮ জন। এ রাজ্যে মৃত্যু হয়েছে ২ হাজার ৩২ জনের।

করোনায় আক্রান্তের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে দিল্লি। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৩ হাজার ৭৪০ জন। মৃতের সংখ্যা ৩ হাজার ৪১১ জন।

ভারতে গত তিনদিনে এক লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। আক্রান্তের সংখ্যা ৭ থেকে ৮ লাখ হতে সময় লেগেছিল চার দিন। পরের ধাপে তা আরও একদিন কমে গেল।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়