ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২৮, ১৪ জুলাই ২০২০

করোনা ঠেকাতে ইরানে বিয়ের অনুষ্ঠানে নিষেধাজ্ঞা

করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত ইরান। নতুন করে সংক্রমণ বাড়ায় ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি দেশের নাগরিকদের করোনাকালে বিয়ের অনুষ্ঠানের ওপর সাময়িক নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন। এক বিবৃতিতে প্রেসিডেন্ট হাসান রুহানি নতুন করে এই নিষেধাজ্ঞা জারি করেছেন। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

রুহানি বলেন, ‘আমাদের অবশ্যই দেশজুড়ে অনুষ্ঠান আয়োজন এবং গণজমায়েত বন্ধ করতে হবে। হোক সেটা জানাজা, বিয়ে বা পার্টি। এটা উৎসব বা সেমিনার আয়োজনের সময় নয়।’ চলতি বছর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাও স্থগিত হতে পারে বলে জানান তিনি।

ইরানের সরকারি কর্মকর্তাদের বিশ্বাস, এ ধরনের অনুষ্ঠান আয়োজন থেকেই দেশে দ্বিতীয়বারের মতো করোনাভাইরাস সংক্রমণ উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়ছে।

ভাইরাসের বিস্তার রোধে যদি এখনই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হয় তবে এই মহামারীতে ইরানে ৫০ থেকে ৬০ হাজার মানুষের মৃত্যু হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে করোনাভাইরাস প্রতিরোধে গঠিত দেশটির টাস্কফোর্স কমিটি।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়