আন্তর্জাতিক ডেস্ক
করোনায় বিশ্বের তিন হাজার স্বাস্থ্যকর্মীর প্রাণহানি
বিশ্বজুড়ে করোনাভাইরাস তার প্রভাব দেখাচ্ছে। এখন পর্যন্ত ৫ লাখ ৭৫ হাজারের বেশি মানুষ ভাইরাসটিতে মারা গেছেন।
এই মৃতের মধ্যে রয়েছেন তিন হাজারেরও বেশি স্বাস্থ্যকর্মী। পর্যাপ্ত সুরক্ষা সামগ্রীর অভাবে বিশ্বের অনেক স্বাস্থ্যকর্মী প্রাণ হারাচ্ছেন।
মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সোমবার (১৩ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
অ্যামনেস্টি বলছে, করোন আক্রান্ত হয়ে ৫৪৫ জন স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে রাশিয়ায়। যুক্তরাজ্যে মারা গেছেন ৫৪০ জন স্বাস্থ্যকর্মী, এর মধ্যে ২৬২ জন স্বেচ্ছাসেবীও রয়েছেন। আর করোনায় সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ৫০৭ জন স্বাস্থ্যকর্মীর।
করোনা সংক্রমণ ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে মারা গেছেন ৩৫১ স্বাস্থ্যকর্মী। আর মেক্সিকো এবং লাতিন আমেরিকার অন্যান্য দেশে মৃত্যু হয়েছে ২৪৮ জন স্বাস্থ্যকর্মীর।
অ্যামনেস্টির পক্ষ থেকে বলা হয়, মহামারিটি ছড়িয়ে পড়ার পরে চিকিৎসাকর্মীরা প্রায়ই কঠিন পরিস্থিতিতে দীর্ঘ সময় ধরে কাজ করার সম্মুখ লড়াইয়ের অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন। বিভিন্ন দেশ তাদের চিকিৎসাকর্মীদের পর্যাপ্ত ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম- ফেস মাস্ক, গাউন, গ্লাভস এবং গগলস সরবরাহ করতে ব্যর্থ হওয়ায় এ মৃত্যুর হার বেড়েছে।
এখনও বিশ্বের ৬৩ টি দেশের স্বাস্থ্যকর্মীদের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীর (পিপিই) ঘাটতি রয়েছে।
মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি বলছে, অনেক দেশের স্বাস্থ্যকর্মী তাদের সুরক্ষা সরঞ্জামসহ অন্যান্য সুবিধার জন্য প্রতিবাদ-বিক্ষোভ করায় তাদের গ্রেফতার, আটক রাখা, হুমকি, বরখাস্তসহ বিভিন্ন নিপীড়ন চালানো হয়েছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গবেষক এবং অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার বিষয়ক উপদেষ্টা সানহিতা অ্যাম্বাস্ট বলেন, বিশ্বজুড়ে এখনো করোনা মহামারি বর্তমান থাকায় আমরা সরকারপ্রধানদের স্বাস্থ্যকর্মীদের জীবনরক্ষার প্রতি গুরুত্ব দেয়ার আহ্বান জানাচ্ছি।
সূত্র: আল জাজিরা
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত






















