আন্তর্জাতিক ডেস্ক
সমুদ্রে থেকেও করোনায় আক্রান্ত আর্জেন্টিনার ৫৭ নাবিক
সমুদ্র বন্দর ছাড়ার সময় সকলের করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে। এরপর ট্রলার নিয়ে সমুদ্রে যাত্রা করেন ৬১ জন নাবিক। কিন্তু টানা ৩৫ দিন সমুদ্রে থাকার পর তাদের শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা যায়। বন্দরে ফিরিয়ে এনে আবারও স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এবার তাদের ৫৭ জনের করোনা পজিটিভ এসেছে।
৩৫ দিন সমুদ্রে থেকেও আর্জেন্টিনার এই ৫৭ নাবিক কীভাবে করোনা আক্রান্ত হলেন তা কারো জানা নেই। বিষয়টিকে ‘রহস্যজনক’ বলে মনে করছেন দেশটির চিকিৎসকরা। এ ঘটনায় অবাক তারা।
সোমবার (১৩ জুলাই) আর্জেন্টিনার দ্বীপরাজ্য তিয়েরা দেল ফুয়েগোর স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়ায় ‘এচিজেন মারু’ নামের মাছ ধরার ওই ট্রলারটি ৬১ জনকে বন্দরে ফিরিয়ে নিয়ে আসে। পরে স্বাস্থ্য পরীক্ষায় ৫৭ জনের করোনা শনাক্ত হয়।
এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বন্দর ছেড়ে যাওয়ার আগে সবাইকে ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। এরপর তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদনে করোনা নেগেটিভ আসে।
তিয়েরা দেল ফুয়েগোর প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রের পরিচালক আলজেন্দ্রা আলফারো বলেন, প্রদেশটির রাজধানী উসুয়াইয়া বন্দর ছেড়ে যাওয়ার ৩৫ দিনের মধ্যে তাদের সঙ্গে বাইরের কারো যোগাযোগ হয়নি। এমনকি তারা যেসব খাবার নিয়ে গিয়েছিলেন এর বাইরে, কোনো ধরনের খাদ্য গ্রহণ করেননি। এরপরও এই নাবিকরা কীভাবে করোনায় আক্রান্ত হলেন, তা নির্দিষ্ট করে বলা মুশকিল। চিকিৎসকদের একটি দল তাদের উপসর্গ পরীক্ষা করছে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত






















