ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:২৭, ১৫ জুলাই ২০২০

প্রথম ট্রায়ালেই কার্যকর যুক্তরাষ্ট্রের করোনা টিকা

করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন (mRNA-1237) তৈরি করছে যুক্তরাষ্ট্রের মডার্না কোম্পানি। জুলাইয়ের ২৭ তারিখ শুরু হবে চূড়ান্ত অর্থাৎ তৃতীয় ধাপের ট্রায়াল।

মডার্নার তৈরি ভ্যাকসিন প্রথম ধাপের ট্রায়ালে অংশগ্রহণকারী সবার শরীরে ‘নিরাপদ’ এবং ‘কার্যকর অ্যান্টিবডি’ তৈরি করেছে বলে নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে দাবি করা হয়েছে।

মঙ্গলবার মডার্না বিবৃতিতে জানিয়েছে, যদি সব এভাবে চলতে থাকে তাহলে তারা প্রতি বছর ৫০০ মিলিয়ন ডোজ ভ্যাকসিন তৈরি করতে সক্ষম হবে। ২০২১ সালের জানুয়ারি থেকে এটি শুরু হতে পারে।

 

মডার্না তাদের প্রথম ধাপে ৪৫ জনকে অন্তর্ভুক্ত করেছিল, যাদের বয়স ছিল ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে। দ্বিতীয় ধাপও শেষের পথে । তৃতীয় ধাপে থাকবে ৩০ হাজার মানুষ, তাদের শরীরে ভ্যাকসিনটি শতভাগ নিরাপদ থাকবে কি না, এখন সেটি দেখা হবে।

মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, এই টিকাটির ডেটা যুক্তরাষ্ট্রের প্রথম করোনো প্রতিরোধী টিকা হিসেবে কোনো পিয়ার-রিভিউড জার্নালে প্রকাশিত হতে যাচ্ছে।

 গত মাস থেকেই এই টিকাটির ব্যাপারে যুক্তরাষ্ট্রের গবেষকেরা ‘ইতিবাচক তথ্য’ দিতে থাকেন। কিন্তু কোনো জার্নালে এই প্রথম ডেটা প্রকাশ করা হলো।

মডার্না জানিয়েছে, প্রথম ধাপের ফলাফল বিশ্লেষণ করে দ্বিতীয় এবং তৃতীয় ধাপের ডোজ নির্ধারণ করা হচ্ছে।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়