ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:০৬, ১৫ জুলাই ২০২০
আপডেট: ১৩:১১, ১৫ জুলাই ২০২০

করোনায় ধূমপান ত্যাগ করেছেন ১০ লাখ মানুষ

সারাবিশ্বের বর্তমান আতঙ্কের নাম করোনাভাইরাস। বিশ্বের এক কোটির বেশি মানুষকে ভাইরাসটি তার প্রকোপে ফেলেছে। তাই সবাই খুব চিন্তায় জীবনযাপন করছে।

ঠিক সেই সময় এক গবেষণাইয় জানা গেছে, করোনা মহামারীকালে বিশ্বব্যাপী ১০ লাখের মতো মানুষ ধূমপান করা ছেড়ে দিয়েছেন।

‘অ্যাকশন অন স্মোকিং অ্যান্ড হেলথ’ নামের একটি দাতব্য সংস্থার গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।

তাদের তথ্যের বরাত দিয়ে বিবিসি বাংলা জানায়, এই চার মাসে যারা সিগারেট ছেড়েছেন তাদের মধ্যে ৪১ শতাংশই করোনাভাইরাসের কারণে সিগারেট ছেড়েছেন বলছেন।

এদিকে ইউনিভার্সিটি কলেজ লন্ডন জানিয়েছে, ২০০৭ থেকে ২০২০ সালের জুন মাস পর্যন্ত হিসেব করলে এই বছরের চেয়ে বেশি কোনো বছরই ধূমপান ছাড়েনি এতো মানুষ।

করোনাভাইরাস মানুষের শরীরের অঙ্গ-প্রত্যঙ্গগুলার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি করে ফুসফুসের। একইভাবে সিগারেটও ফুসফুসের মারাত্মক ক্ষতি করে।

করোনার শুরু থেকেই গবেষকরা বলছেন, কভিড-১৯ এর উপসর্গ বাড়তে পারে ধূমপান করলে। ফুসফুসের ক্ষতি করে এমন জিনিস থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তারা করোনা ঠেকাতে ফুসফুসের যত্ন নিতে বলে আসছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়