আন্তর্জাতিক ডেস্ক
স্কুলে ফিরেছে মালয়েশিয়ার শিক্ষার্থীরা
ফাইল ছবি
দীর্ঘদিন বন্ধ থাকার পর আংশিকভাবে খুলেছে মালয়েশিয়ার স্কুলগুলো। প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের কিছু শিক্ষার্থী স্কুলে ফিরেছে।
দেশটিতে করোনার প্রকোপ অনেকটাই কমতে শুরু করেছে তাই স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এর আগে গত মার্চ থেকে থেকেই দেশজুড়ে লকডাউন জারি করা হয়। গত কয়েক মাস ধরে বাধ্য হয়েই স্কুলে যেতে পারছিল না শিক্ষার্থীরা। ফলে বাড়িতে বসেই পড়াশুনা করছিল এসব শিশুরা।
ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান অনুযায়ী, মালয়েশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৭২৯। এর মধ্যে মারা গেছে ১২২ জন।
আক্রান্তদের মধ্যে ৮ হাজার ৫২৪ জন ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন। অপরদিকে, দেশটিতে বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ৮৩টি। এছাড়া ছয়জনের অবস্থা এখনও আশঙ্কাজনক।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী রাদজি মোহাম্মদ জিদিনের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামা নিউজ জানিয়েছে, নতুন করে শিক্ষার্থীদের পড়াশুনায় উৎসাহিত করতেই স্কুলগুলো পুনরায় খুলে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, স্কুল এবং সেখানকার শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। করোনার প্রকোপ যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্যই এমন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত






















