ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৪০, ১৫ জুলাই ২০২০
আপডেট: ১৪:৪০, ১৫ জুলাই ২০২০

দ্বিতীয়বারের মতো পেছাল আমিরাতের মঙ্গলযাত্রা

ফাইল ছবি

ফাইল ছবি

দ্বিতীয়বারের মতো পিছিয়ে দেওয়া হয়েছে মঙ্গলগ্রহে সংযুক্ত আরব আমিরাতের নভোযান পাঠানোর সময়। বিরূপ আবহাওয়ার কারণে বুধবার নভোযানের উড্ডয়ন স্থগিত করেছে দেশটি।

‘হোপ’ নামের নভোযানটি জাপানের তানেগাশিমা স্পেস সেন্টার থেকে বুধবার স্থানীয় ভোর ৫টা ৫১ মিনিটে উড্ডয়নের সময় ঠিক করা হয়েছিল। কিন্তু মঙ্গলবার জানানো হয়, বাজে আবহাওয়ার কারণে বুধবার উড়ছে না। নতুন দিন ঠিক করা হয় শুক্রবার।

তবে আবহাওয়া ঠিক ভালো না হওয়ায় শুক্রবারও তা হচ্ছে না বলে আরব আমিরাতের দুবাইয়ের মিডিয়া অফিস থেকে জানানো হয়েছে।

টুইটারে তারা বলেছে, ইউএই স্পেস এজেন্সি ও মোহাম্মদ বিন রশিদ স্পেস সেন্টার জাপানের মিতসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজের সঙ্গে অনেক আলোচনার পর আবারও নভোযানের উড্ডয়ন স্থগিত করা হয়েছে।

তানেগাশিমা আইল্যান্ডের আবহাওয়া অস্থিতিশীল রয়েছে। চব্বিশ ঘণ্টার মধ্যে উড্ডয়নের নতুন সময় জানানো হবে। নভোযানটি সফল উড্ডয়ন সম্পন্ন হলে মঙ্গল যাত্রায় প্রথম মুসলিম দেশ হবে সংযুক্ত আরব আমিরাত।

উড্ডয়নের পর ২০২১ সালের ফেব্রুয়ারি নাগাদ রক্তিমগ্রহ মঙ্গলের কক্ষপথে পৌঁছানোর কথা হোপের। ওই বছরই একীভূত হওয়ার ৫০ বছর পূর্ণ করবে আরব আমিরাত।

‘হোপ’ এর উদ্দেশ্য মঙ্গল গ্রহের আবহাওয়ার গতিপ্রকৃতির বিস্তারিত ছবি পাঠানো এবং বৈজ্ঞানিক উদ্ভাবনের পথ বের করা।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়