আন্তর্জাতিক ডেস্ক
করোনা আক্রান্ত হতে পারে গর্ভের শিশুটিও!
করোনা সংক্রমিত মায়ের থেকে গর্ভের শিশু আক্রান্ত হতে পারে কি না, তা নিয়ে বিভিন্ন দেশে গবেষণা চলছে। এবার এই ব্যাপারে প্রমাণ পেয়েছে ফ্রান্সের গবেষকেরা।
মঙ্গলবার নতুন এই গবেষণাটি জার্নাল নেচার কমিউনিকেশন্সে প্রকাশিত হয়েছে। প্যারিসের চিকিৎসক ড্যানিয়েল দে লুকা নিউইয়র্ক টাইমসকে বলেন, ‘আমরা দেখেছি গর্ভাবস্থার শেষ কয়েক সপ্তাহে মায়ের থেকে ভ্রূণে করোনা পৌঁছাতে পারে।’
এর আগে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. সানিয়া তাহমিনা ঝোরা জানান, ওই সময় পর্যন্ত গর্ভের শিশুর করোনায় সংক্রমিত হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
ইতালি থেকেও গত মাসে এমন কথা জানানো হয়েছিল। দেশটির চিকিৎসকেরা ৩১ জন গর্ভবতীর মেডিকেল ডেটা বিশ্লেষণ করে বুঝতে পারেন অনাগত শিশুও সংক্রমিত হতে পারে।
তবে গর্ভবতীদের আশ্বস্ত করে চিকিৎসকেরা বলছেন, এ ধরনের ঘটনা খুব কম ঘটে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত






















