আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৪:২২, ১৬ জুলাই ২০২০
করোনা শনাক্তে ভারতের নতুন রেকর্ড
করোনা আক্রান্ত শনাক্তে আবারও রেকর্ড গড়ল ভারত। একদিনে রেকর্ড ৩২ হাজারের বেশি মানুষকে করোনা সংক্রমিত হিসেবে শনাক্ত করা হয়েছে।ফলে দেশটি আবারও ভাঙল আগের দিনের রেকর্ড।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ৩২ হাজার ৬৯৫ জন। বর্তমানে ভারতে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৭০ হাজার ৫৯৬ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় ৬০৬ জনের মৃত্যু হয়েছে। ফলে এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে মোট ২৪ হাজার ৯৩৫ জন। দেশটিতে বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ৩ লাখ ৩১ হাজার ৮৪১।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ২০ হাজার ৭৮২ জন। ফলে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬ লাখ ১৩ হাজার ৮২০ জন।
করোনায় আক্রান্ত ও মৃত্যুতে এখন পর্যন্ত এগিয়ে আছে মহারাষ্ট্র। ওই রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৬৪০। অপরদিকে, মারা গেছে ১০ হাজার ৯২৮ জন।
এদিকে রাজধানী দিল্লিতে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৯৯৩। সেখানে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে প্রায় ৯৫ হাজার মানুষ।
গুজরাটে আক্রান্তের সংখ্যা ৪৪ হাজার ৫৫২। অপরদিকে তামিলনাড়ুতে ইতোমধ্যেই করোনায় আক্রান্তের সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে গেছে। কেরালায় এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৫৫৩।
করোনা সংক্রমণ বেড়েই চলেছে কর্নাটকে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার ২৫৩। ওই রাজ্যে সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে বেঙ্গালুরুতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গত ১৪ জুলাই থেকে আবারও লকডাউন চালু করা হয়েছে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত






















