ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২:৪৩, ১৭ জুলাই ২০২০
লিবিয়া সরকারকে হুমকি সিসির
জাতীয় নিরাপত্তার ওপর সরাসরি কোনো হুমকি আসলে অলস বসে থাকবে না মিসর। দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল-সিসি লিবিয়া সরকারের প্রতি এ হুঁশিয়ারি দেন।
আলজাজিরা জানায়, বৃহস্পতিবার লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর বেনগাজির উপজাতি নেতাদের সঙ্গে কায়রোতে এক বৈঠকে মিলিত হন আবদেল ফাতাহ আল-সিসি।
বৈঠকটি শেষে এক বিবৃতিতে মিসরের প্রেসিডেন্ট বলেন, জাতীয় নিরাপত্তার ওপর সরাসরি কোনো হুমকি আসলে মিসর অলস বসে থাকবে না।
শুধু মিসর নয় লিবিয়া এবং আঞ্চলিকভাবে কোনো হুমকিকে ছাড় দেয়া হবে না বলে তিনি জানান।
মূলত লিবিয়ার আন্তর্জাতিক স্বীকৃত সরকার জিএনএকে এই হুঁশিয়ারি দেন সিসি।
বৈঠকে লিবিয়ার বিদ্রোহী হাফতার গোষ্ঠীর এ নেতারা সিসিকে আহ্বান জানান, কায়রো যাতে লিবিয়ায় সামরিক হস্তক্ষেপ করে।
২০১৪ সাল থেকে দুইভাগে বিভক্ত লিবিয়ার গৃহযুদ্ধে হাফতার বাহিনীকে সহায়তা দিচ্ছে আরব আমিরাত, রাশিয়া এবং মিসর। অন্যদিকে ত্রিপোলি সরকার জিএনএ'কে সমর্থন দিয়ে যাচ্ছে তুরস্ক।
এদিকে সিসির এই বক্তব্যের নিন্দা জানিয়েছে জিএনএ। একে লিবিয়ার অভ্যন্তরীণ বিষয়ে সুস্পষ্ট হস্তক্ষেপ বলে মন্তব্য করে তারা।
ত্রিপোলি সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আল-কাবলাভি বলেন, সিসির এই বক্তব্য শান্তির উদ্দেশে নয়। লিবিয়ার সংঘাতকে তিনি আরও বাড়িয়ে তুলছেন।
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















