আন্তর্জাতিক ডেস্ক
বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ছাড়িয়েছে ৫ লাখ ৯৩ হাজার
বিশ্বের ২১৩ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রকোপ বাড়ছে। প্রতিদিনই গোটা বিশ্বের হাজার হাজার মানুষ ভাইরাসটি দ্বারা সংক্রমিত হচ্ছেন। আক্রান্তের সাথে তাল মিলিয়ে বাড়ছে করোনায় মৃতের সংখ্যা।
আন্তর্জাতিক জরিপভিত্তিক সংস্থা ওয়ার্ল্ডোওমিটারের তথ্য অনুযায়ী, শুক্রবার (১৭ জুলাই) বিকেল তিনটা পর্যন্ত সারা বিশ্বের ৫ লাখ ৯৩ হাজার ১০০ জন করোনা সংক্রমিত হয়ে মারা গেছেন।
এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ৩৯ লাখ ৬৭ হাজার ৮৩৩ জন। করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৮২ লাখ ৯৭ হাজার ৬৫৮ জন রোগী।
আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। সেখানে এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৪১ হাজার ১২৪ জন। আক্রান্ত হয়েছেন ৩৬ লাখ ৯৫ হাজার ৪৬৯ জন। মৃতের তালিকায় এর পরেই আছে ব্রাজিল। সেখানে মারা গেছে ৭৬ হাজার ৮২২ জন।
তালিকায় তৃতীয় স্থানে আছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়ে মারা গেছেন ৪৫ হাজার ১১৯ জন। চতুর্থ স্থানে আছে মেক্সিকো। মেক্সিকোতে করোনায় মৃতের সংখ্যা ৩৭ হাজার ৫৭৪ জন।
মেক্সিকোর পরে পঞ্চম স্থানে আছে। সেখানে মারা গেছেন ৩৫ হাজার ১৭ জন। এদিকে শুক্রবার পর্যন্ত বাংলাদেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫৪৭ জনে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত






















