আন্তর্জাতিক ডেস্ক
উহানে বন্যা পরিস্থিতির অবনতি, রেড অ্যালার্ট জারি
ফাইল ছবি
প্রবল বৃষ্টিপাতে চীনের হুবেই প্রদেশের উহান শহরে দেখা দিয়ে বন্যা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহরটিতে 'রেড অ্যালার্ট' জারি করেছে কর্তৃপক্ষ। রয়টার্সের দেওয়া তথ্যমতে উহানসহ হুবেই প্রদেশের আনহুই, জিয়াংসি এবং ঝেজিয়াং শহরগুলোতেও একই সতর্কতা জারি করা হয়েছে।
শুক্রবার ভারি বৃষ্টির ফলে স্থানীয় নদী ও লেকগুলোর পানি এলাকাগুলো প্লাবিত করা শুরু করেছে। এতে অনেক গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। যাতে বাধাগ্রস্ত হচ্ছে স্থানীয় অর্থনীতি থেকে শুরু করে বৈশ্বিক রপ্তানিও।
বন্যার পানি দ্রুতগতিতে এলাকাগুলোকে প্লাবিত করছে। পরিস্থিতি যাতে আরও খারাপ না হয় তাই মানুষকে নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার আহ্বান জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
উহানের ইয়াংজি নদীর পানি বিপদসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। বিশাল আকৃতির তিনটি পাহাড়ি জলাধারে পানি বেড়ে গেছে বিপদসীমার ১০ মিটারেরও বেশি।
এ ছাড়া জিয়াংশি প্রদেশের পয়্যাং লেকের পানিও বিপদসীমার আড়াই মিটার বৃদ্ধি পেয়েছে। বর্ষাকালে এই লেক দুই হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়ে যায়। এতে আশপাশের শহরগুলো পানিতে তলিয়ে যায়।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত






















