আন্তর্জাতিক ডেস্ক
তাইওয়ানের সংসদে হাতাহাতি!
তাইওয়ানে সংসদের ভেতরে ক্ষমতাসীন ও বিরোধীদলীয় এমপিদের মধ্যে হাতাহাতি হয়েছে। সরকারের একটি স্বাধীন পর্যবেক্ষক সংস্থার শীর্ষপদে প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন তার একজন ঘনিষ্ঠকে বসানোর জের ধরে এই হাতাহাতি হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, শুক্রবার (১৭ জুলাই) সংসদ অধিবেশন চলাকালে ভেতরে সরকারি দলের এমপিদের সঙ্গে বিরোধীদলীয় এমপিদের বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। বাইরে পুলিশের সঙ্গেও সংঘর্ষে জড়ান বিরোধী দলীয় সমর্থকরা।
জানা গেছে, প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন ‘কন্ট্রোল য়ুয়ান’ নামে সংস্থার শীর্ষপদে চেন চু নামের ব্যক্তিকে মনোনয়ন দিলে নাখোশ হয় বিরোধী দল কেএমটি। তারা অভিযোগ করে, স্বজনতোষণ-নীতির ধারাবাহিকতায় ওই পদে বসানো হয়েছে চেন চুকে।
এ নিয়ে ক’দিন ধরে তীব্র বিরোধিতার পাশাপাশি তিন দিনের জন্য সংসদের প্রধান কক্ষটি দখল করে কেএমটি। পদটিকে ঘিরে যে ভোটাভুটি হচ্ছে সেখানেও কারসাজির অভিযোগ তুলে বাধ সাধেন কেএমটির এমপিরা। এ নিয়ে হট্টগোলের পর মারামারি বেঁধে যায় শুক্রবার।
বার্তা সংস্থা এএফপি তাদের পেজে ওই এমপিদের মারামারির ভিডিও পোস্ট করেছে। সেখানে দেখা গেছে, পার্লামেন্ট অধিবেশন চলাকালে সরকার ও বিরোধী দলের এমপিরা চিৎকার-চেঁচামেচি করছেন। একে অন্যের দিকে প্লাস্টিকের বোতল, ওয়াটার বেলুন এমনকি পানির গ্লাসও ছুড়ে মারছেন। এক পর্যায়ে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। তখন কেএমটির এমপিদের কেউ কেউ ক্ষমতাসীন ডিপিপির এমপিদের মেঝেতে আছাড়ও মারেন।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত






















